পশ্চিমবঙ্গে বিপুল জনাদেশে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী পদে আসীনের পরই একাধিক বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী। নির্দেশ মেনেই এবার শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন একাধিক বিজেপি বিধায়করা। এদিন শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিজেপি বিধায়করা। আগামী দিনে শিক্ষা দফতর কোন পথে চলবে, তার রূপরেখা ঠিক হচ্ছে বৈঠকে। বৈঠকে উপস্থিত শিক্ষা সচিব থেকে শুরু করে স্কুল ও উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকরা। এখনও শিক্ষা দফতর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেই। এখনও দফতর সম্প্রসারণ হয়নি। স্কুল শিক্ষা দফতর এবং উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক হয়।

