রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ফের গ্রেফতার দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের দুই প্রভাবশালী নেতা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকার দেউলি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুল মোল্লা ও তাঁর সহযোগী শাহজাহান মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, মুর্শিদাবাদের নবগ্রাম থেকে খুনের পুরনো মামলায় গ্রেফতার হয়েছেন ব্লক তৃণমূল সভাপতি মহম্মদ এনায়েত উল্লাহ। এই দুই গ্রেফতারিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।