মাধ্যমিক পরীক্ষা না দিয়ে গঙ্গায় ঝাঁপ ছাত্রীর ?

বাবা বলেছিল মাধ্যমিক শেষ হলেই বিয়ে, পরীক্ষা না দিয়ে গঙ্গায় ঝাঁপ মাধ্যমিক পরীক্ষার্থীর। যদিও কিছু সময়ের মধ্যেই ওই পরীক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে যান থানার আইসি। শুধু তাই নয়, ওই ছাত্রীর দায়িত্ব নেওয়ার কথাও জানান। সেই কথায় আশ্বস্ত হয়ে পরীক্ষার হলে যাই ওই মাধ্যমিক পরীক্ষার্থী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়।

পুলিশ সূত্রে খবর, ফরাক্কা ব্লকের নিউ ফরাক্কা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ওই কিশোরী। এবার সে মাধ্যমিক পরীক্ষার্থী। সিট পড়েছে নয়নসুখ গ্রামপঞ্চায়েতের স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে। ওই ছাত্রীর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার টাউনশিপ মোড়।

ওই মাধ্যমিক পরীক্ষার্থীর কথায়, মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই বাবা-মা তার বিয়ে দিয়ে দেবে। বিয়ে করার কোনও ইচ্ছাই তার নেই। কিন্তু বাড়ির লোক তার কোনও কথাই শুনতে কানে তুলছে না। জোর করেই বিয়ে দেওয়া হবে, সেকথাও জানানো হয়। সেজন্যই গঙ্গায় ঝাঁপ দেওয়া তার কাছে সহজ মনে হয়েছিল বলে জানা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =