ক্যাটের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত IPS রাজেশ কুমারের ?

রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার আগামী 31 শে জানুয়ারি অবসর নিতে চলেছেন।তার অবসরকে ঘিরে রাজ্যের পরবর্তী ডিজি নিয়োগের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনে জটিলতা চলছিল সেই জটিলতা আরো গভীর হয় যখন আইপিএস অফিসার রাজেশ কুমার সেন্ট্রাল এডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন। তবে সূত্রের খবর রাজেশ কুমার সেই মামলা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিয়েছেন।
ইতিমধ্যেই বিদায়ী DG রাজিব কুমার কে আনুষ্ঠানিক বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে কিন্তু তার উত্তরসূরি কে হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করেই রাজ্য সরকার ও upsc এর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। upsc দাবি তাই ডিজির অবসর গ্রহণের অন্তত তিন মাস আগে প্রস্তাবিত নামের প্যানেল পাঠানো বাধ্যতামূলক। সেই হিসেবে 2023 সালের সেপ্টেম্বরের মধ্যেই তালিকা পাঠানো উচিত ছিল। কিন্তু রাজ্য সরকারের সেই প্যানেল পাঠায় 27 ডিসেম্বর ফলে ইউপিএসসি সেই তালিকা ফেরত পাঠিয়ে দেয়।
এবার ক্যাট নির্দেশে ২৩ জানুয়ারির মধ্যে সিনিয়ারীটির ভিত্তিতে নাম বাছাই করে ইউপিএসসি ২৮শে জানুয়ারির মধ্যে তিনজনের সংক্ষিপ্ত তালিকা রাজ্যকে পাঠাবে এবং 29 শে জানুয়ারির মধ্যে রাজ্যকে নতুন ডিজি নিয়োগ করতে হবে । কিন্তু ইউপিএসসির এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে।
সেই প্রেক্ষিতেই রাজেশ কুমার অভিযোগ করেন ডিজি হওয়ার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে তার আবেদনের ভিত্তিতে ট্রাইবুনাল নির্দেশ দেয় ২৩ শে জানুয়ারির মধ্যে ডিজি পদের জন্য নতুন করে নামের তালিকা ইউপিএসসির কাছে পাঠাতে হবে। সেই নির্দেশ মেনে রাজ্য সরকার ৮ জন সিনিয়র আইপিএস অফিসারের নামের প্যানেল দিল্লিতে পাঠায়।
রাজেশ কুমারের করা আদালতে অবমাননার মামলার শুনানি নির্ধারিত ছিল ২ রা ফেব্রুয়ারি তবে ৩১শে জানুয়ারি রাজীব কুমারের অবসর কার্যকর হওয়ায় অবসরের পর এই মামলার কোন কার্যকারিতা থাকবে না বলে মনে করেছেন তিনি সেই কারণেই ক্যাট থেকে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজেশ কুমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + two =