আজ হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে DGP এবং CP-র গুরুত্বপূর্ণ বৈঠক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে বৈঠক রয়েছে ডিজিপি ও নয়া সিপির। সামনে নির্বাচন, তাই তৎপর হাইকোর্ট। মূলত, নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই বৈঠক হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এই বৈঠকে CEO ও বিশেষ পর্যবেক্ষকরা যাবেন কি না তা এখনও ঠিক হয়নি। যদি কমিশনের পক্ষ থেকে কেউ যান তাহলে আলাদা করে এসআইআর নিয়েও কথা হতে পারে বলেও সূত্রের খবর।
ভোটের বাংলায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির প্রার্থীদের প্রচার। বিজেপি-তৃণমূল-সিপিএম প্রত্যেকে নিজের নিজের মতো করে প্রচার শুরু করেছে। সেই আবহে আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক রয়েছে ডিজিপি ও নয়া সিপির।



