বিধানসভায় সরাসরি বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর ?

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট পেশের দিনে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ফের ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেসই। মুখ্যমন্ত্রীর দাবি, আগের বারের চেয়েও বেশি আসন এবং বেশি ভোট নিয়ে সরকার গড়বেন তাঁরা।

বিরোধীদের বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীদের বলব আপনারা সুস্থ থাকুন। তবে এবার অনেকেই নিজেদের আসন হারাবেন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের ঠিক আগে বাজেট অধিবেশনকে কার্যত প্রচারের বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিলেন তৃণমূল নেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here