শুভেন্দু অধিকারীর গড়ে সমবায় সমিতির ভোটে জয়ী তৃণমূল!

নন্দীগ্রামে ২ এর রানিচক সমবায় সমিতির ভোটে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। শুভেন্দু অধিকারীর গড়ে রানিচক সমবায় সমিতির নির্বাচনে ২৭টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। ১৮টি আসনে জয় পেল বিজেপি সমর্থিত প্রার্থীরা। বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের রানিচক সমবায় সমিতির নির্বাচন ঘিরে রাত থেকেই শুরু হয় সংঘর্ষ। তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে বচসা, হাতাহাতির অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 18 =