বিজেপি শাসিত রাজ্যে কাজে গিয়ে খুন হলেন সিঙ্গুরের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম শেখ সৈদুল্লা (৩৫)। আজ সকালে সিঙ্গুরের দেওয়ান ভেড়ি গ্ৰামে মৃতদেহ ফিরতেই কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার।।
বাংলায় কথা বলা ও বাংলা থেকে পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য রোশের শিকার শেখ সইদুল্লা । সূত্রের খবর বাড়ি সিঙ্গুর থানার দেওয়ানভেরি গ্রামে। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলা নিয়ে সম্প্রতি তার উপর সন্দেহ করত এলাকার কয়েকজন যুবক। উত্তরপ্রদেশ এর ওরাইয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে ওরাইয়া থেকে কফিনবন্দি মৃতদেহ গ্রামে আসতেই কার্যত এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে খবর SIR-এর নোটিশ আসার পর তার স্ত্রী গত ২দিন আগে দেশে ফিরে আসেন। তারও দেশে ফিরে আসার কথা। কিন্তু গত ১৪ তারিখে তার ঘর থেকে মৃত অবস্থায় সেখানকার পুলিশ উদ্ধার করে ঘটনার পর সেখানে তার ময়নাতদন্ত হয়েছে বলেই খবর সূত্র মারফত । । আজ সকালে তার মৃতদেহ এসে পৌঁছায় সিঙ্গুরের দেওয়ান ভেড়ি গ্ৰামে। সঙ্গে উত্তর প্রদেশের পুলিশও ছিলেন। বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন বিধায়ক করবী মান্না। পাশাপাশি উত্তর প্রদেশ থেকে আসা পুলিশের সাথেও কথা বলেন তিনি।
Home জেলা
