২০২৬ এর বাজেটে কী পেল পশ্চিমবঙ্গ ?

টানা নবমবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট পেশ হতেই ৪ হাজার ৪৪৫ টাকা দাম কমল সোনার। যা ১০ গ্রাম সোনার দাম কমে ১ লক্ষ ৪৭ হাজার ৯০০ টাকা হয়েছে। সস্তা হল সোলার পাওয়ারের সামগ্রী, জুতো, মাইক্রোওয়েভ ওভেন, ব্যাটারি, কাপড়, চামড়াজাত দ্রব্য। সঙ্গে দাম কমছে ক্যানসারের ১৭টি ওষুধ, ব্লাড সুগারের ওষুধের। TCS ৫% থেকে কমে ২%, খরচ কমবে বিদেশে পড়াশোনার। এছাড়াও কমছে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার খরচ। তবে দাম বাড়ছে মদ ও সিগারেটের। তবে এবার কর ফাঁকিতে জেল নয়, জরিমানা। কর ফাঁকি ধরা পড়লে, ধার্য করের সঙ্গে অতিরিক্ত ১০ শতাংশ জরিমানা দিলেই নিষ্কৃতি পাওয়া যাবে। করদাতাদের অহেতুক আইনি জটিলতা থেকে মুক্তি দিতেই শাস্তির বদলে জরিমানার এই নতুন ব্যবস্থা বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

বাজেটে ভোটমুখী পশ্চিমবঙ্গ যা পেয়েছে, হাইস্পিড রেল করিডর, শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত উচ্চ গতির ট্রেন, বারাণসী থেকে দিল্লি পর্যন্ত হাইস্পিড রেল করিডর, হাইস্পিড রেল করিডরে জুড়বে দিল্লি থেকে সুরাত এবং ডানকুনি থেকে সুরাত পর্যন্ত নতুন ফ্রেট করিডর। বাজেট ভাষণে অর্থমন্ত্রী তিনি বলেন, নতুন আয়কর আইন ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে। অর্থমন্ত্রীর দাবি, এমনভাবে আয়কর আইন তৈরি করা হয়েছে, যাতে সাধারণ মানুষের কর জমা দিতে কোনও অসুবিধা না হয়। এদিন তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন নিয়ে পর্যালোচনার কথা বলা হয়েছিল। এরপরে ২০২৫ সালে নতুন আয়কর আইন ঘোষণা করা হয়। এই নতুন আইন ২০২৬ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 5 =