ভোটের আগেই ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এবার প্রকাশ্যে দাবি করলেন, বিজেপির সমর্থন নিয়ে বিধানসভা নির্বাচনের পর তিনিই মুখ্যমন্ত্রী হবেন। এতেই বিজেপির সঙ্গে তাঁর বোঝাপড়া প্রকাশ্যে চলে এসেছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের।
রেজিনগরে নিজের অফিসে সাংবাদিকদের প্রশ্নে হুমায়ুন কবীর বলেন, ভোটে আমিই মুখ্যমন্ত্রীর মুখ হব। বিধানসভা নির্বাচনের পর আমিই মুখ্যমন্ত্রী হব। খেটেখুটে, পরিশ্রম করে একটা দল গড়ে আমি ভোটে লড়ছি। মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে, ১০০ থেকে ১১০ আসনে আমি জিতব। একক বৃহত্তম দল আমার পার্টিই হবে। আর বিজেপি যদি ৯৯ আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই, মন্তব্য হুমায়ুন কবিরের।
