পুনর্নির্বাচনের আগে আজ ফলতাই রোড শো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে বনেশ্বর থেকে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত নির্বাচনী রোড শো করছেন মুখ্যমন্ত্রী। এদিন ফলতায় বাণেশ্বরে শিবমন্দিরে পুজো দিয়ে, রোড শো এ বেরোন মুখ্যমন্ত্রী। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রোড শো এ মুখ্যমন্ত্রী।

আগামী ২১ মে ফলতায় নির্বাচন৷ তার আগে আজ দিনভর ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে প্রচার করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ আজই প্রচারের শেষ দিন৷ আগামী ২৪ মে ফলতার নির্বাচনে ভোট গণনা হবে৷ জানা গিয়েছে, আজ ফলতা বিধানসভার প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে রোড শো করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ সকাল ১১টা নাগাদ ফলতায় এসে পৌঁছনোর কথা তাঁর৷ বিকেল ৪ টে পর্যন্ত ফলতাতেই থাকার কথা মুখ্যমন্ত্রীর৷