নিউটাউনে পথচারীকে ধাক্কা। অবশেষে পুলিশের জালে রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। জানা গিয়েছে মদ্যপ অবস্থায় এক পথচারীকে ধাক্কা মারেন নিউটাউনের এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত এই অপসারিত সরকারি অধিকারিক। ইতিমধ্যেই প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের কথা বলে আদালত। যদিও চার্জশিটে তাকে ‘পলাতক’ বলে দাবি করে পুলিশ।