আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলর অনিল বসু। গতকাল গভীর রাতে তাঁকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ। ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জমি জবরদখল, গুলি চালানোর মতো একাধিক অভিযোগ রয়েছে। বিধায়ক থেকে মন্ত্রী, সকলেই তাঁকে সমীহ করে চলতেন বলে অভিযোগ বিরোধীদের। একাধিক অভিযোগ ছিল এই কাউন্সিলরের বিরুদ্ধে। সূত্রের খবর, পুলিশ থেকে কাউন্সিলরের জন্য আলাদা নিরাপত্তা বরাদ্দ করা হয়েছিল।


